1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

রহমত, মাগফিরাত ও নাজাতের অবারিত সুযোগ নিয়ে মুসলিম মিল্লাতের দ্বারে আবারও উপস্থিত হয়েছে পবিত্র মাহে রমজান। যে মাসে অবতীর্ণ হয়েছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল-কোরআন। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার মাসে কোরআনুল কারীমের মর্যাদা মাহাত্ম্য তুলে ধরার জন্য প্রতিবছর কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল। তেলওয়াতে কোরআনকে একদিকে যেমন অবিস্মরণীয় পর্যায়ে নিয়ে গেছেন অন্যদিকে নূরে কোরআন তথা ফয়েজে কোরআন বিতরণের মাধ্যমে কোরআনের শাশ্বত সৌন্দর্যকে প্রতিষ্ঠিত করেছেন খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.)। এরই ধারাবাহিকতায়, মাশাআল্লাহ! এ বছরও মোট খতমে কোরআন শরীফ আদায় হয়েছে ১৫,৭০৫ টি। কোরআনকে হৃদয়ে ধারণ করার পাশাপাশি যাঁর কারণে কোরআন পেয়েছি সেই নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করার শিক্ষা রয়েছে খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর রাসূলনোমা তরিক্বতে। কোরআন সুন্নাহভিত্তিক এ তরিক্বত প্রতিষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বায়েদের উপর। নূরে কোরআন ও প্রিয় নবীজির নূরে বাতেন ক্বলবে নিয়ে আধ্যাত্মিক উন্নতির মহা সোপান হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত, যার ছায়াতলে এসে সৃষ্টি পাচ্ছে স্রষ্টার সন্ধান, অশান্ত অন্তরে ঠাঁই নিচ্ছে অফুরন্ত এহসান, মাশাআল্লাহ।৪ মার্চ (মঙ্গলবার) সকাল ৮ ঘটিকা হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।খতমে কোরআন মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।মিলাদ-কিয়াম শেষে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট