1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

রাউজানে হক কমিটির ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সর্ত্তারকুল দায়রা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ উপহার বিতরণ, দরিদ্র এক নারীকে সেলাই মেশিন প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে সংগঠনের দায়রা শরীফ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক  আলহাজ্ব জে. এ এম ইকবাল হাসান। সংগঠনের সভাপতি ওসমান গনি মুরাদ এর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য মহিউদ্দিন জীবনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মুছলেহ উদ্দিন, আবুল কাসেম,  সৈয়দ কামাল উদ্দিন,মাওলানা গোলাম মোস্তাফা শায়েস্তা খাঁন আল আহজারী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি  উপজেলার সমন্বয়ক মামুন মিয়া, আবু তৈয়ব মাষ্টার, সাদিকুজ্জামান শফি, নাজিমুদ্দিন,খোরশেদুল আলম জিকু, রাশেদুল ইসলাম চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন মোহাম্মদ জাবেদ, সৈয়দুল আলম,মোহাম্মদ আবছার, নাছির উদ্দীন, এস এম মুবিন, ইসমাইল, শাহাদাত হোসেন,মোশাররফ হোসেন, মাওলানা তাঁজ মোহাম্মদ রেজভী। মিলাদ কিয়াম ও মোনাজাত করেন মাওলানা বাহাউদ্দীন ওমর মাইজভাণ্ডারী। বক্তারা বলেন, মানবতার কল্যাণে কাজ করাই মাইজভান্ডারী ত্বরিকার মূল দর্শন। হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী মানবতার কল্যাণে যে খেদমত করে যাচ্ছে, তা প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট