1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

প্রদীপ শীল,রাউজান
রাউজানে প্রতিপক্ষের হামলায় পিটিয়ে হত্যা করেছে কমর উদ্দিন জিটু (২৬) নামে এক যুবদল কর্মীকে । শনিবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শনিবার রাত ০৯টার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে আমির চৌধুরী হাটে এ ঘটনা ঘটে। নিহত কমর উদ্দিন টিটু রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ০২নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মুহাম্মদ আলীর ছেলে। টিটু হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদারের অনুসারী। জামালের দাবি উপজেলা বিএনপি’র সদস্য মহিউদ্দিন জীবন যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা করেছে। স্থানীয় সূত্র মতে, হলদিয়া ইউনিয়নের বিএনপি কয়েক গ্রুপে বিভক্ত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ মহিউদ্দীন জীবন ও তার সহযোগীরা টিটুকে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদার বলেন, আমার সমর্থিত দলীয় কর্মীকে বেধরক পিটানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চমেকে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টিটুকে ছুরিকাঘাত পরবর্তী মাথায় আঘাত করায় মৃত্যু হয় বলে দাবি করা হয়। অভিযুক্ত উপজেলা বিএনপি’র সদস্য ও হলদিয়া ইউনিয়নের বাসিন্দা মহিউদ্দিন জীবনকে ফোন করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। মৃত্যু হওয়া একজন নেশাগ্রস্ত লোক। তাকে স্থানীয় লোকজন গণপিঠুনি দিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সাথে জড়িত নয়। আজ আমি রাউজান উপজেলা সদরে দলীয় ইফতার মাহফিলে ছিলাম। এদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলমা ভূইয়া বলেন, হলদিয়া মারামারি সংবাদ পেয়েছি। তবে নিহত হওয়ার বিষয়ে এখনো কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট