1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

জাতীয়তাবাদীকে স্থান দিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে:গিয়াস কাদের।

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন,অন্তবর্তীকালীন সরকার সংস্কার করতে চায়, সংস্কারের পরে নির্বাচনের কথা বলছে সরকার।ধর্মীয় মূল্যবোধ দ্বারা শাসনতন্ত্র বা সংবিধান সংশোধন,গণতন্ত্র ও জাতীয়তাবাদীকে স্থান দিয়ে সংবিধান সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন ধর্মীয় মূল্যবোধ দিয়ে যদি একটি শাসনতন্ত্র হয়, একটি সংবিধান হয় কোনো অন্যায় হবে,অপরাধ হবে? ধর্মীয় মূল্যবোধ বলতে তিনি ইসলামী মূল্যবোধ,হিন্দুদের ধর্মীয় মূল্যবোধ,বৌদ্ধ ও খ্রিষ্টানদের মূল্যবোধকে উল্লেখ করেন। তিনি আরও বলেন,‘ আমাদের রাষ্ট্র এই মূল্যবোধগুলো রক্ষা করবে।ধর্মীয় মূল্যবোধ দিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে আশাকরি সকলে একমত পোষণ করবেন।এদেশে কোনো ব্যক্তি ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা বা অবজ্ঞা করবে না।মূল স্তম্ভগুলোকে ঠিক করতে হবে অন্তবর্তীকালীন সরকারকে গণতান্ত্রিক পক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বাংরাদেশের জাতীয়তাবাদি এটা আমাদের একটা সম্পদ।সীমান্তরেখাকে সামনে রেখে আমাদের একটি জাতি,বাংলাদেশী জাতি। তাই ধর্মীয় মূল্যবোধ,গণতন্ত্রকে প্রাধান্য ও জাতীয়তাবাদীকে স্থান দিয়ে শাসনতন্ত্র বা সংবিধান সংস্কার করা প্রয়োজন। গতকাল শনিবার রাউজান কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট