1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

দেশের বিরুদ্ধে  এখনো ষড়যন্ত্র  অব‍্যাহত রয়েছে মন্তব্য করে- গিয়াসউদ্দিন কাদের চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন,অন্তবর্তীকালীন সরকার সংস্কার করতে চায়, সংস্কারের পরে নির্বাচনের কথা বলছে সরকার।ধর্মীয় মূল্যবোধ দ্বারা শাসনতন্ত্র বা সংবিধান সংশোধন,গণতন্ত্র ও জাতীয়তাবাদীকে স্থান দিয়ে সংবিধান সংস্কার করতে হবে।
তিনি বলেন, দেশে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়ে সেটাকে যেকোন কিছুর বিনিময়ে আমাদের ধরে রাখতে হবে।আপনারা জানেন এই দেশের বিরুদ্ধে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মূহুর্তে ষড়যন্ত্র চলছে। কিভাবে দেশ ও জাতিকে দূর্বল করা যায়। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে আমাদের মধ্যে থাকতে হবে ঐক্য। আমাদের মধ্যে থাকতে হবে একতা। তাহলেই আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারব। তিনি আরও বলেন,বিএনপির নাম দিয়ে যারা চাঁদাবাজি করতেছে,আল্লাহর ওয়াস্তে চাঁদাবাজি বন্ধ করুন।কেউ যদি মানুষের উপর জুলুম নির্যাতন, পকেট হাতাহাতি, ঘরবাড়ি নির্মাণে বাঁধা সৃষ্টি করলেই, তাদের প্রতিহত করতে হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা কোনো দলের না। যদি কোনো বিএনপির নেতা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়,তাদেরকেও আইনের হাতে তুলে দিবে। তিনি গতকাল ১৬ মার্চ রোববার  রাউজানের দক্ষিণ রাউজান পাহাড়তলী চৌমুহনী চত্ত্বরে দক্ষিণ রাউজান বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে ও  হাবিব উল্লাহ মাষ্টার ও  ইউসুফ তালুকদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান,বিএনপি নেতা হাজী জসিম উদ্দীন, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু,আবদুল হাকিম চৌধুরী, নুরুল আলম, কাজী আবুল বশর চেয়ারম্যান, আবদুল মান্নান, হারুনুর রশিদ, আবছার মেম্বার, হাসান উল্লাহ, কাজী সরোয়ার খান মনজু, জানে আলম শিকদার, লিটন মহাজন, ইসতিয়াক চৌধুরী অভি, রাসেল খান, একরাম মিয়া,এড.মফিজ উদ্দিন ইমন,হাসান উল্লাহ, আবদুল আজিজ, ছোটন আজম, তসলিম উদ্দিন, এনাম উল্লাহ, কাজী গিয়াস, হাজী আবুল কাশেম, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, হানিফ মেম্বার, শেখ নাজিম উদ্দীন, নেছারুল হায়াত খান, সেলিম উদ্দিন, জাহেদুল ইসলাম, এম এ জমির উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট