1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে জায়গা জমির বিরোধ নিয়ে;ভাইয়ের হাতে ভাই খুন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

রাউজানে ভায়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে।১লা এপ্রিল ঈদের ২য় দিন মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউপির ৭নং ওয়ার্ডের তিতাগাজীর বাড়ীতে এঘটনা ঘটে।নিহত নুরুল আলম বকুল পেশায় একজন প্রকৌশলী।তার বয়স ৪১।তার স্রী সন্তান রয়েছে।জানাগেছে নিহত নুরুল আলমের সাথে তাদের সৎ মা সৎ ভাইদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল বিগত ২বছর ধরে।এসব বিষয়ে চট্টগ্রাম আদালতে মামলা চলমান।নিহতের ছোট ভায়ের স্ত্রী গৃহবধু নাসরিন আকতার লিজা জানান আজ দুপুরে এসব বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্য কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এসময় নুরুল আলমকে লাঠি দিয়ে আঘাত করে তার সৎ ভাই ও সৎ মা সৎ বোন যথাক্রমে নাজিম উদ্দিন,মোঃ দিদার,মুন্নি,সাহেদা বেগমরা।এতে লাঠির আঘাতে প্রকৌশলী নুরুল আলম বকুলের মাথার মগজ বের হয়ে যায়।তাকে উদ্বার করে স্থানিয়রা চমেকে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।সরেজমিন গিয়ে দেখা যায় প্রকৌশলী নুরুল আলমের  ব্যবহ্নত পার্কিংএ রাখা প্রাইভেট কারের আয়না ভাংচুর করে হত্যাকারীরা।পূর্বশত্রুতার জেরে এঘটনা ঘটেছে বলে স্থানিয়রা জানান।জানাগেছে প্রকৌশলী নুরুল আলম চট্টগ্রাম নগরে পরিবার নিয়ে বসবাস করতো।ঈদের ছুটিতে তিনি পরিবার নিয়ে বাড়ীতে আসেন।নিহত প্রকৌশলীর বাবার নাম নুরুল ইসলাম তার দু সংসার।রাউজান থানার ওসি মণিরুল ইসলাম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছেন।ঘটনাস্থলে থাকা সমাজ সেবক ও বিএনপি নেতা প্রকৌশলী মোঃ ইলিয়াছ সাংবাদিকদের জানান এঘটার সাথে জড়িতদের আমি দৃষ্টান্ত মূলক শাস্থির দাবি জানাচ্ছি।তিনি বলেন মানুষ কেন বুজেনা সামান্য জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে খুনের মত ঘটনা ঘটাতে হয়?আমরা যদি একটু চিন্তা করে কাজ করি তাহলে এধরনের খারাপ কাজ কি মানুষ করতে পারে?তিনি বলেন নিহত নুরুল আলম কলেজ লেভেলের আমার ছোট ভাই ছিলেন।সে অত্যন্ত নম্র ভদ্র ছেলে ছিল।উল্লেখ্য,এদিকে গত ১৫মার্চ রাতে একই ইউনিয়নের আমিরহাট বাজারে কমর উদ্দিন জিতু নামের এক যুবদল কর্মি নিহত হন।এর আগে দক্ষিণ রাউজানে ব্যবসায়ি মোঃ জাহাঙ্গীর দিন দুপুরে জুমার নামাজ পড়তে যাবার সময় মুখোশ পড়া সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।সূত্র জানান ৫আগস্টের পর হতে রাউজানে ৭জন খুনের শিকার হন।রাউজানের আইনশৃংখলা নিয়ন্ত্রনে পুলিশ দিবা-রাত্রি কাজ করলেও কোন উন্নতি হয়নি এখনো।সাধারন মানুষ ভয় ভীতিতে থাকেন কোন সময় কোন দিকে সংঘর্ষ হয়ে কার প্রান যায়!নিরাপত্তা হীনতার রাউজানে শান্তি চায় সাধারন মানুষ।এখুনের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের ঝড় চলছে।৫আগস্টের আগের রাউজান কেমন ছিল?বর্তমান রাউজান কেমন চলছে সেটিও অনেকেই প্রশ্ন রেখে পোষ্ট দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট