1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি ও কাপ্তাই মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ  

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক, কাপ্তাই সড়ক ও বজলুল রহমান সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে বাংলাদেশ আহলে সু’ন্নাত ওয়াল জামা’য়াত ও ইসলামী ছাত্র সেনা। সোমবার(৫মে) সকল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা। সরেজমিনে দেখা গেছে, অবরোধের কারণে রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাস ষ্টেশন, রাউজান প্রেস ক্লাব থেকে মুন্সিরঘাটা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। অপরদিকে চট্টগ্রাম কাপ্তাই সড়ক পাহাড়তলী থেকে নোয়াপাড়া পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এতে প্রায় তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। দুপুর ১২ টার পর যানচলাচল স্বাভাবিক হয়। রাউজানে সকাল নয়টার দিকে সড়ক অবরোধ শুরু হয়। আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও ইসলামী ছাত্র সেনার নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। 

অবরোধ শেষে একটি বিক্ষোভ মিছিল রাউজান সদরস্থ জলিল নগর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রসেনার সভাপতি কে এম তাজুল ইসলাম আসিফ। যুবনেতা মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী ও পৌর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন  উপজেলা ইসলামী ফ্রন্টের আহবায়ক উপাধ্যক্ষ মাওলানা শামসুল আলম নঈমী, মাওলানা শামসুল আলম হেলালী, মাওলানা নেছারুল হক, মাওলানা মনসুর উদ্দিন নেজামী, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, হাসান মুরাদ ভাণ্ডারী, মুহাম্মদ নাজিম উদ্দিন, এম এ রায়হান, মাওলানা শফিউল আজম, তসলিম উদ্দিন বাদশা, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন প্রমুখ।বক্তারা বলেন, সমাজের সর্বোচ্চ সম্মানের মানুষটি হলেন মসজিদের ইমাম। সে-ই ইমামই যখন নির্মম হত্যাকাণ্ডের শিকার তখন সাধারণ মানুষ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। যে দেশে আলেম নিরাপদ না, সে দেশে কেউই নিরাপদ নয়। বিচারহীনতা আর ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। কিন্তু এবার আমরা আর চুপ থাকবো না। আমরা স্পষ্ট করে বলতে চাই-তদন্তের নাটক নয়, দ্রুত খুনিদের গ্রেপ্তার ও ফাঁসি চাই। নইলে সড়ক তো বন্ধই থাকবে, প্রয়োজনে সারাদেশ অচল করে দেব। প্রশাসন যদি পক্ষ নেয় খুনিদের, তাহলে জনগণের আদালতই রায় দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট