1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে সরকারিভাবে বোরো ধানের চাল সংগ্রহ শুরু 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

রাউজানে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে)রাউজান উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি খাদ্য গুদামে কৃষক ও অটো রাইস মিল নিকট থেকে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুম কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সনজিত কুমার সুশীল, কৃষক বিশু চৌধুরী  প্রমুখ। রাউজান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম জানান, এবছর ২৬৬ মেট্রিক টন চাল ও ৩১৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ্যাপসের মাধ্যমে নিবন্ধিত কৃষক ও রেজিস্ট্রেশনভুক্ত রাইস মিল থেকে এই চাল ও ধান সংগ্রহ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুম কবির জানান, প্রতি কেজি ৪৮ টাকা দরে চাল ও ৩৬ টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে। কর্মসূচীর প্রথম দিনে রাইস মিল থেকে ১৬ টন চাল ও কৃষকদের কাছ থেকে ২১ টন ধান সংগ্রহ করা হয়েছে। এ সংগ্রহ কার্যক্রম আমাদের লক্ষমাত্রা অর্জন পর্যন্ত অব্যহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, রাউজানে খাদ্যশস্য মজুদ বছরব্যাপী চলমান রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে রাউজানে খাদ্যশস্য মজুদ স্বয়ংসম্পন্ন রাখার লক্ষ্য নিয়ে চাল ও ধান সংগ্রহ কার্যক্রম আমরা শুরু করেছি। সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কৃষি সরঞ্জাম প্রদান করায় এবছর রাউজানে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট