1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

অদুদিয়া সড়কের পাশে কালভার্টের মুখ বন্ধ করায় জলাবদ্ধতা সৃষ্টি  

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

রাউজানের নোয়াজিষপুরে অদুদিয়া সড়কের পাশে মাটি দিয়ে একটি কালভার্টের মুখ বন্ধ করে বিশাল কৃষি জমি ভরাট করায় এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কৃষকের ফসলী জমি-বাড়িঘর হাঁটু পানিতে তলিয়ে গেছে। রবিবার সরেজমিনে দেখা গেছে,নোয়াজিষপুর ইউনিয়নের ফতেনগর ৫ নম্বর ওয়ার্ডে অদুদিয়া গহিরা-হেঁয়াকো সড়কের পাশে অবস্থিত পল্লী কানন ও পল্লী শোভা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় পানি চলাচলের পথ কালভার্টের মুখ ভরাট করা হচ্ছে।স্থানীয়দের অভিযোগ,ওই কমিউনিটি সেন্টারের মালিক ফটিকছড়ির জাহানপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী আবু আহম্মদ বিশাল জমি ভরাটের পাশাপাশি ব্রিজ সংলগ্ন সরকারি জলাশয় (পানি চলাচলের পথ) অবৈধভাবে ভরাট করে ফেলেছেন। এতে জলবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।সরকারি খাস জলাশয় ভরাটের বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ,উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দেয়া হলেও কোনো সুফল পাইনি স্থানীয়রা। নোয়াজিষপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, সড়কের কালভার্টের মুখ বন্ধ করে বিশাল কৃষি জমি ভরাট কাজে একাধিক বার বাধা দেয়া হলেও তারা ভরাট বন্ধ করেনি। অভিযোগের বিষয়ে জানতে স্বর্ণ ব্যবসায়ী আবু আহম্মদকে একাধিক বার ফোন দিয়ে পাওয়া যায়নি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একটি সূত্র জানায়, তিনি বিদেশে অবস্থান করছেন। রাউজান উপজেলার সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা বলেন,সড়কের পাশে কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের গতিপথ রোধ কিংবা বন্ধ করার এ বিষয়টি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট