1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

রাউজানে কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিনকে প্রকাশ্যে, দিনদুপুরে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৭জুলাই) বিকেলে কদলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংগঠনের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা হাফেজ মো.হাসেম। বক্তব্যে বলা হয়, গত রবিবার (৬জুলাই) বোরকা পরিহিত একদল সন্ত্রাসীর গুলিতে নির্মমভাবে হত্যা হওয়া যুবদল নেতা মো.সেলিম উদ্দিন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারি ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার জেরে একটি পক্ষ তাকে হত্যা করেছে। আমরা তার সুষ্টু বিচার চাই।’ এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট আহবান জানান বক্তারা। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী অভি, ইউনিয়ন বিএনপি নেতা কাজী মো.গিয়াস উদ্দিন, নুরুল আমিন চৌধুরী তপন, ফয়েজুল ইসলাম খোকন, তসলিম নেওয়াজ, সমন্বয়ক দিদারুল আলম, উপজেলা ছাত্রদল নেতা মো.জাহেদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মো.আলম হুদা চৌধুরী, মো.খোরশেদুল আলম, যুবদল নেতা ইব্রাহিম চৌধুরী, নুরুল আবছার, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো.জানে আলম, মো.জাবেদ, হারুনুর রশিদ, ইয়াকুব আলি, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম, জাহেদুল আলম, আলতাফ চৌধুরী, এনায়েত আলী,মো.ইয়াকুব, মঞ্জুরুল ইসলাম, মো.আলি আনছারী, সাজ্জাদ কবির চৌধুরী, মো.হোসেন বাচা, মো. মামুন, মো. শাহ হানিফ। এসময় উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নিহত সেলিমের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট