1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাঙামাটি মহাসড়কের রাউজান অংশে আইল্যান্ডে মধ্যখানে রোপণ করা হচ্ছে কৃষ্ণচূড়া

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের আইল্যান্ডে মধ্যখানে রোপণ করা হচ্ছে কৃষ্ণচূড়া,জারুল, পলাশ,সোনালুসহ বিভিন্ন জাতের ফুলের গাছ। শনিবার বিকেলে রাঙামাটি মহাসড়কের রাউজান অংশে সর্ত্তারঘাটা থেকে রাউজানের শেষ সীমান্ত পর্যন্ত আইল্যান্ডে মধ্যখানে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার( ভূমি) ও পৌর প্রশাসক অংছিং মারমা।এসময় তিনি বলেন,, রাঙামাটি মহাসড়কের আইল্যান্ডে মধ্যখানে কৃষ্ণচূড়া, জারুল, পলাশ,সোনালু গাছ লাগানো হচ্ছে, যা রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করবে। রাউজান পৌরসভার সৌন্দর্যবর্ধনে হালদা নদী সর্ত্তারঘাট থেকে রাউজান শেষ রাঙ্গামাটি অংশ পর্যন্ত বিভিন্ন বৃক্ষ ও ফুলের চারা রোপণ এর পাশাপাশি নিয়মিত পরিচর্যা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সরকারি রাস্তা দখল করে যারা শাক সবজি ফলের চাষাবাদ করছেন তারা যেন তা দ্রুত সরিয়ে নেন জনসাধারণের নিরাপত্তায় ও স্বাস্থ্যঝুঁকি কথা চিন্তা করে এসব বন্ধ করার আহবান। টিম “মানুষ যে”কে সার্বিক ভাবে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।জানা যায়, পরিবেশ রক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নোন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “টিম মানুষ যে” সংগঠনের সদস্যরা। তারা জানান, এ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে কৃষ্ণচূড়া, জারুল, পলাশ,সোনালু,সহ বিভিন্ন জাতের প্রায় ৬০০ চারা রোপণ করা হয়েছে।এই গাছগুলো মহাসড়কের সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক গড়ে তুলবে।স্থানীয় জনসাধারণ ও পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। টিম মানুষ যে সংগঠনের কর্মকর্তা নুরুল ইসলাম নাহিদ বলেন, চট্টগ্রাম রাঙামাটি একটি বিনোদন ও পর্যটক এলাকা। এই রাঙামাটি পর্যটক কেন্দ্রগুলোতে বিনোদন জন্য চট্টগ্রাম- ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসেন। এমনকি মাঝে মধ্যে বিদেশী নাগরিকরাও আসেন। তাই রাউজান অংশে বিনোদনকারীদেন স্বাগত জানানোর জন্য এই চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের আইল্যান্ডে কৃষ্ণচূড়াসহ নানা প্রজাতির ফুলের গাছ রোপণ করা হচ্ছে। রাউজান অংশ সর্ত্তারঘাট থেকে ঢালাইমুখ পর্যন্ত সৌন্দয্য বর্ধন করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিম মানুষ যে সংগঠনের কর্মকর্তা মো: নুরুল ইসলাম নাহিদ,মো: রাশেদ উদ্দিন, ইমরান, পাভেল, আরিফ, জাহেদ,কামরুল,সজীব,প্রণতোষ,মানিক,জাবেদ,সাইফুল,আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট