1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে কোন বিকল্প নেইঃ শাহ জাহান মঞ্জু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

রাউজানে ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বড় পরিসরে গণ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ রাউজান উপজেলা শাখা। ৫ আগষ্ট মঙ্গলবার বিকালে গণ মিছিলটি শুরু হয় রাউজান সদর মুন্সিরঘাটা কলেজ মসজিদ সংলগ্ন এলাকা থেকে। মিছিলটি রাউজান উপজেলা পরিষদ হয়ে ফকির হাট বাজার প্রদক্ষিণ শেষে জলিল নগর বাস ষ্টেশনে সমাবেশ করে। জামায়াতের রাউজান উপজেলা আমীর চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী শাহ জাহান মঞ্জুর সভাপতিত্ব ও সেক্রেটারি জেনারেল রিদোয়ান শাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, বায়তুলমাল সম্পাদক আইআইইউসির সহযোগী অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী,বক্তব্য রাখেন:রাউজান উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও রাউজান পৌরসভার আমীর ব্যবসায়ী বেলাল মোহাম্মদ,রাউজান উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং শ্রমিক কল্যান ফেডারেশনের সংগ্রামী সভাপতি আবুল হাশেম,ছাত্রশিবির রাউজান শাখার সভাপতি মোহাম্মদ শাহজালাল সহ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য,উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী পালানোর পর জামায়াতে ইসলামী একটি পরিচ্ছন্ন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। ক্ষমতায় গেলে বৈষাম্যহীন রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি ইসলামিক শাসন কায়েম করবে। জামায়াতের মনোনীত প্রার্থী শাহ জাহান মঞ্জু বলেন, জুলুম নির্যাতনের ১৭ বছরের অবসান ঘটেছে শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে। এখননতুন বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে কোন বিকল্প নেই।সৎ লোকের শাসন কায়েম করতে আগামী নির্বাচনে জামায়াতে পাশে থাকা জন্য সকল ইমানী তৌহিদের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট