1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে অস্ত্রসহ সাজাপ্রাপ্ত সন্ত্রাসী নুর উদ্দিন গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রাউজানে মোঃ নুর উদ্দিন (৪২) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টায় উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর সর্ত্তার সোনা আলী তালুকদার বাড়ীতে অভিযান চালিয়ে এ দুর্ধর্ষ এ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সেই ওই এলাকার মৃত শাহা আলমের ছেলে।পুলিশ জানায়, গ্রেপ্তারের পরবর্তী জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকারোক্তি মতে তার বসত ঘরের শোকেইচের নিচ হতে ১টি দেশীয় তৈরী এলজি ও ১টি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত রামদা উদ্ধার করা হয়।স্থানীয় লোকজন জানান,আটককৃত নুর উদ্দিন অস্ত্র ব্যবসা ও ইয়াবা ব্যবসায় জড়িত। ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানে বিভিন্ন পয়েন্টে ইয়াবা ব্যবসা পরিচালনার জন্য রয়েছে তার নিজস্ব লোক। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে শান্তি বাহিনীর সাথে রয়েছে অস্ত্র ব্যবসা।রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, প্রাথমিক অনুসন্ধানে আসামী পার্বত্য এলাকা হতে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রি করার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট