1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজান উপজেলা যুবদলের আহবায়ক ওয়াসিমের পিতার মৃত্যু:গোলাম আকবরের শোক

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা যুবদলের আহবায়ক রহিম উদ্দিন ওয়াসিমের পিতা রাউজান উপজেলার ডাবুয়া দক্ষিণ হিংগলা গ্রাম নিবাসী হাজী গোমস্তার বাড়ি নিবাসী বিশিষ্ট সমাজ সেবক হাজী মফজল আহমদ ৮ আগষ্ট শনিবার রাত প্রায় সাড়ে ৮ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে ২ মেয়ে সহ অনেক বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন রেখে যান। রবিবার সকাল ১০ টায় স্থানীয় তৈয়বিয়া জামে মসজিদ ময়দানে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।এদিকে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সন্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকার এক বিবৃতিতে রাউজান উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন ওয়াসিমের পিতা হাজী মফজল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে গোলাম আকবর খোন্দকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট