1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের ১১ নং পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্যামাচরণ সড়কের একাংশের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ আগস্ট রবিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান,সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রচেষ্টায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাইফু উদ্দিন তারেক, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাদের, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ নুরুল আকতার, কায়ছার হামিদ দিদার, মোহাম্মদ নুরুন নবি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুবিন, নেছারুল হায়াত খান, আমজাদ হোসেন, শেখ মোহাম্মদ, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ আলী আজম, মোহাম্মদ মোনতাছির প্রমুখ।পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে এলাকার জনসাধারণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত সড়কগুলো চিহৃিতকরে পর্যায়ক্রমে উন্নয়ন কাজ চলমান রয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এলাকার উন্নয়ন কর্মকান্ডে গতিশীলতা আনতে আগামীর জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট