1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান বিএনপি নেতা শিক্ষক হাবিব উল্লাহ মাস্টারের বড় বোনের ইন্তেকালঃ বিএনপির শোক

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারের বড় বোন রেহেনা আকতার (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)। বৃহস্পতিবার রাত ১১ টায় তিনি বার্ধক্যজণিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিণ অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
শুক্রবার বেলা ১১ টায় রাউজানের উরকিরচর ইউনিয়নের লালমিয়া শাহ পাড়া মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, আলমাস- ইউনুছ ও আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক আলী, রাউজান শিক্ষক সিমিতির আহবায়ক জামাল শাহ, সদস্য সচিব নুর নবী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, শিক্ষক সিমিতির রাঙ্গুনিয়া ও হাটহাজারী শাখা এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যায়লয় পরিচালনা পরিষদ ও শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাউজান উপজেলা ও নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট