1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা  শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলমপতি ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ৩৭ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও সংগঠনের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ২২ আগষ্ট শুক্রবার বাদে এশা, কলমপতি শান্তি নগর এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মুহাম্মদ সেলিম উদ্দীন।প্রধান অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মুহাম্মদ সোলাইমান। অর্থ সম্পাদক মুহাম্মদ রাকিবুল ইসলাম সজীব এর পরিচালনায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক  মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক সাকিদুজ্জামান শফি, মাষ্টার মুহাম্মদ আনিসউল খান বাবর, রাউজান উপজেলা গ” জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিন কালু, কাজী আসলাম, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী, রাউজান প্রেসক্লাবের  সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ,  সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ আনোয়ার হোসেন, নুর মোহাম্মদ, মুহাম্মদ সাহেদ মিয়া প্রমূখ। দ্বিতীয় অধিবেশনে, রাউজান উপজেলা ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ সাকিদুজ্জামান শফির সভাপতিত্বে ও মাষ্টার আনিস উল খান বাবরের পরিচালনায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মুহাম্মদ শাহেদ মিয়া সভাপতি ও মুহাম্মদ আনোয়ার সওদাগর হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৩ বিশিষ্ট সদস্য গঠন করা হয়।পরে মিলাদ কিয়াম ও দেশ-জাতির কল্যাণ  কামনায় মোনাজাত করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট