1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

প্রতিবাদ সভায় সমাপনী বক্তব্যে দিয়ে হৃদরোগে আক্রান্ত যুবদল নেতা সিসিইউতে ভর্তি

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

রাউজান বিএনপি ( গিয়াস উদ্দিন কাদের চৌধুরী) সমর্থিত ১২৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য রাখার শেষে হৃদ রোগে আক্রান্ত হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হককে। গতকাল রবিবার দুপুরে মুন্সিরঘাটা দলীল কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে অসুস্থ হয়ে পড়েন বলে জানান সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী সুমন। তিনি বলেন,যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক স্টোকজনিত রোগে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ যে, গত ২৯ শে জুলাই (মঙ্গলবার) বিকাল সাড়ে চার টার দিকে রাউজান উপজেলার প্রবেশ মুখ ছত্তার ঘাট এলাকায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের ৩৫-৪০ জন আহত হয়। এ ঘটনার ১১ দিন পর ৯ আগস্ট রাউজান থানায় মামলা দায়ের করেছে গোলাম আকবর সমর্থিত বিএনপি নেতা নাছিম উদ্দিন চৌধুরী। মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত ১২৯ নেতাকর্মীকে আসামী করা। এ মামলার দায়েরের পর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক বাদী হয়ে ১৩৯ জনের নাম উল্লেখ করে পাল্টা মামালা করেন রাউজান থানায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়ার বলেন, কাউন্টার করা মামলা তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট