1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-১’র মহিলা কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৬৬ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-১এর মহিলা কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (২৯আগস্ট)বিকেলে চিকদাইর জলিল মেম্বারের বাড়িতে আয়োজিত মহিলা কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন রিনা আকতার। আলোচনা করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মহিম উদ্দিন, সাদিকুজ্জামান শফি। বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক রাউজান সদর শাখার মহিলা সভানেত্রী তাহমিনা সুলতানা, দপ্তর সম্পাদক সুমাইয়া আলিফ।
মাইশা সিদ্দিকার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইরিন আক্তার,হাম-নাত পরিবেশন করেন তানিশা সিদ্দিকা,মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন ইশা আক্তার। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে  রিনা আকতারকে সভাপতি ও সুমায়া জাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি জান্নাতুন নাহার হেলেন,সহ সাধারন সম্পাদক ইয়াসমিন আকতার, সাংগঠনিক সম্পাদক ইয়াছমিন আকতার,সহ সাংগঠনিক সম্পাদক জান্নাজুল ফেরদৌস,অর্থ সম্পাদক তৈয়িবা আকতার,দপ্তর সম্পাদক মাইশা সিদ্দিকা । 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট