1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

চিকদাইরে ঈদে মিলাদুন্নবীর মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে 
চিকদাইর হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে- আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার  ঈদে-মিলাদুন্নবী উপলক্ষে হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ, কবরস্থান থেকে শুরু করে পাঁচ কিলোমিটার সড়কজুড়ে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদের খতিব আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ(মঃ জিঃ আঃ)। উদ্বোধক ছিলেন হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকের হোসেন মাষ্টার। প্রধান অথিতি ছিলেন প্রধান অতিথি ছিলেন আহসানুল উলূম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যাপক আল্লামা ইদ্রিস আনসারী।হাফেজ মোঃ ফোরকান ও হাফেজ হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাঁশখালী রাঙ্গীয়া ঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার আরভি প্রভাষক আল্লামা মুফতি আবুল কাশেম তাহেরী। উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয়ক সাদিকুজ্জামান শফি সহ অসংখ্য আলেম-ওলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবকরা। মিলাদ কিয়াম শেষে ঈদে মিলাদুন্নবীর প্রধান পৃষ্ঠপোষক মরহুম আলহাজ্ব আবু তাহেরের রুহের মাগফিরাত ও বিশ্বের নির্যাতিত মুসলিম ও মুসলিম উম্মাহর ঐক্য,শান্তি   কামনা করে মোনাজাত করা হয়। এরপর তাবারুক বিতরণ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট