1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে গুজরা শামাচরণ উচ্চ বিদ্যালয়ে নাত,কেরাত প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

রাউজানের পশ্চিম গুজরাস্থ গুজরা শামাচরণ উচ্চ বিদ্যালয়ে পবিএ ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।২৪শে সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়ামে কর্মসূচির মধ্যে ছিল হামদ্,নাত, কেরাত প্রতিযোগিতা,আলোচনা সভা,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ।অনুষ্ঠানে গুজরা শ্যাসাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি,শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ মোহাম্মদ আলাউদ্দীন।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শম্ভুনাথ পারিয়াল এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদ্রাসার সহকারির শিক্ষক মাওলানা মোহাম্মদ সালাউদ্দীন।বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক গণঅধিকার সম্পাদক আবু মনছুর, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, প্রবাসী মোঃ হারুন।প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আলাউদ্দীন বলেন,মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে রহমতস্বরুপ এ ধরার বুকে প্রেরণ করেন। প্রিয় নবীর আগমনে এই বিশ্ব ভুখন্ডে সত্য, ন্যায় প্রতিষ্ঠা লাভ করেছিল। প্রিয় নবীজির আদর্শ ধারণ করে আমাদের প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজ হবে সত্যিকার অর্থে আলোকিত।বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার ধর,সিনিয়র শিক্ষক গোলাম ফারুক,বাপ্পী দাশ, লাভনী প্রভা দত্ত,পিংকী শীল, দেবিতা দাশ, মোস্তেখা খাতুন, সুমন কান্তি দাশ, আশীষ কুমার দাশ, প্রভাস কুমার ধর। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে হামদ্,নাত, কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শেখ মোহাম্মদ আলাউদ্দীন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সালাউদ্দীন।অনুষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট