1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গা পূজার বিসর্জন উপলক্ষে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ও কাপ্তাই সড়কে প্রতিমা সহকারে মঙ্গল শোভাযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা। ২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় পৌর এলাকার অপরাজিতা সেবাশ্রম মাঠে। পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরীর সঞ্চালনায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, বিশেষ অতিথি ছিলেন রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী, অপরাজিতা সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, প্রধান বক্তা ছিলেন বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ শীল। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক পালিত, পৌর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি তপন চৌধুরী (মনু), দিবাকর বোস, গৌকূল চৌধুরী, মিঠুন পালিত, ত্রিপল চৌধুরী, রুবেল পালিত, প্রনব দে অনি, শুভ শীল প্রমূখ। অপরদিকে উপজেলা পূজ উদযাপন পরিষদ মঙ্গল শোভাযাত্রা করেন চট্টগ্রাম রাঙামাটি সড়কে র মাস্টার দা সূর্য গেইট থেকে। পূজা কমিটির সভাপতি অরুণ পালিত বাসু ও সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্তের নেতৃত্বে এ শোভাযাত্রায় বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট