1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসায় সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এসজেডএইচএম ট্রাস্টের ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসায় খতমে কোরআন, জীবনী আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে গহিরা–অদুদিয়া সড়ক প্রদক্ষিণ শেষে মিলাদ, কিয়াম ও  মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার কাজী মাওলানা শিহাবুল আলম। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী।শিক্ষক মোহাম্মদ সুমন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজসেবক হাজি মোহাম্মদ নুরুন্নবী, কাজী হেলাল উদ্দিন, কাজী মাওলানা ফরিদ উদ্দিন, তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, ফোরকান উদ্দিন বাবলু, মোহাম্মদ জুয়েল, মাওলানা মোস্তাফা জামান, মাওলানা হোসাইন, মাওলানা আবদুল হালিম, মাওলানা আবদুর রশিদ, মাওলানা আকবর আলী, মাওলানা আবুল বশর, মাওলানা আনোয়ার আলম, মাওলানা ওয়াহিদুল আলম, মোছা. শামীম আক্তার, কাজী নুসরাত, যীষু মল্লিক, মোহাম্মদ ওয়াসিত, মোহাম্মদ সাব্বির ও আমানত উল্লাহ প্রমুখ।অনুষ্ঠানে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর জীবনী ভিত্তিক আলোচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ছিলেন বিশ্ব মানবতার দিশারী, যিনি তরিকত ও মানবসেবার মাধ্যমে সমাজে নৈতিক জাগরণের বার্তা প্রচার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট