1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কদলপুর ইউনিয়ন বিএনপির গণসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কদলপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শনিবার সকালে হযরত সৈয়দ চাঁদ শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে নেতাকর্মীরা। পরে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, জনবহুল স্থান ও গ্রামে গ্রামে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তারা। একই সঙ্গে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ পরিচালনা করা হয়।দিনব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবচ্ছারুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক দিদারুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম, সহ সভাপতি নাছির, সহ সাধারণ সম্পাদক নুরুল কবির, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ার ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি আবছার দুলাল,  সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, ৫নং ওয়ার্ড সভাপতি ফোরকান সওদাগর, শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সালাউদ্দিন,কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক সাইমন। ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন বাচ্চু মিয়া, নাজিম হায়দার, মোহাম্মদ সেলিম, হোসেন, আবু সৈয়দ, নুরুল হুদা,জয়নাল, মোহাম্মদ কোব্বাদ, নুরুন্নবী, ইউছুপ, সুলতান মিস্ত্রি, বখতিয়ার, আক্কাস, কাজী আকতার, ওয়াজকুরুনি।  নেতারা বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রোডম্যাপ। এ দফাগুলো জনগণের মাঝে তুলে ধরতেই আজকের এই গণসংযোগ। তারা আরও বলেন, পরিবর্তন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট