1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রুক্ষিণী-আরতী স্মৃতি জনকল্যাণফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে

মানবতার তরে, মানবিক সংগঠন রাউজান রুক্ষিণী-আরতী স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষে গত ২১ শে নভেম্বর শুক্রবার মহাসংঘদান,প্রব্রজা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে, শতাধিক ভিক্ষু সংঘের উপস্থিতিতে অনুষ্টানে ১১ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও ২টি কন্যাদায়গ্রস্ত অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ রুক্ষিণী-আরতী স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। রুক্ষিণী-আরতী স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রাউজানস্থ কদলপুর উন্মেষ সংঘের প্রধান উপদেষ্টা, বুড্ডিস্ট ব্রাদারহুড এসেম্বেলী’র ধর্মীয় সম্পাদক, রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর ক্লাব মেম্বার, ফ্রান্স প্রবাসী, মানবতাবাদী, রোটারিয়ান ‘রিটন বড়ুয়া ভাচুর্য়ালে অংশ গ্রহন করে বলেন -অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানেই মানুষ হয়ে ওঠা,সন্তানের স্বপ্ন পূরণে কিংবা এক মায়ের কাঁধ হালকা করতে এই সহায়তা হয়ে উঠুক আশার আলো। আগামীতে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, সকলে সহযোগিতার আর্শীবাদ কামনা করেন তিনি। স্থানীয়রা জানান, রাউজান রুক্ষিণী-আরতী স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি ও অসহায় কন্যাদায়গ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা — এক অনন্য মানবিক প্রয়াস, এক আশার আলো। সমাজ গড়ার পথে এই ভালোবাসা ও সহমর্মিতা চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকুক। শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল এই মহান উদ্যোগের প্রতি।রুক্ষিণী-আরতী স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের পথ চলা হোক আরও দীপ্তিময়, আরও মানবিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট