1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানে সন্ত্রাসীরদের আস্তানায় বিশেষ পুলিশের অভিযানে গ্রেপ্তার-১,অস্ত্র–গুলি ও ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে পৃথক দুই স্থানে টানা অভিযানে অস্ত্র–গুলি, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসব অভিযানে আবু সাইদ প্রকাশ রিপন (৩৭) নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ২৩ নভেম্বর রবিবার বেলা ১২টায় রাউজান থানা পুলিশের এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় এবং রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।রাউজান রাঙ্গুনিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ নভেম্বর শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর সরকারপাড়ায় মুক্তিযোদ্ধা কালু চন্দ্র সরকারের বাড়ির দক্ষিণ পাশে মিলন কান্তি দে’র খালি জায়গায় রিপনকে আটক করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। পরে আসামির দেখানো মতে একই এলাকার খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পেছনে কালুর গরুর ফার্মের প্রথম কক্ষ থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ২০ নভেম্বর ভোররাতে রিপনের বাড়িতেও অভিযান চালানো হয়েছিল। সে সময় ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা (নং–২৯, তারিখ ২০/১১/২৫) দায়ের করা হয়।আটক আবু সাইদ রিপনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করেছে পুলিশ। ধৃত রিপন রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়াডের জানালী হাট এলাকার শওকত আকবর চৌধুরী প্রকাশ জুনুর ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট