1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, খতমে বোখারী ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাউজান উপজেলা ও পৌর  বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে  খতমে কোরআন, খতমে বোখারী শরীফ ও বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাউজান সরকারি কলেজ মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় আয়োজনে দোয়া মাহফিলে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও অসংখ্য আলেম ওলামা অংশ নেন।  রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক  ফিরোজ আহম্মেদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, সাবেক কমিশনার ওমর ফারুক, একরাম মিয়া, পৌর যুবদল সদস্য সচিব এম. শাহ্জাহান সাহিল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন ইমন, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, এস এম শফি, রফিকুল ইসলাম বাচা, মোহাম্মদ আলী সুমন, মঞ্জুল আলম মঞ্জু, রেওয়াজ, নিজাম উদ্দিন চৌধুরী, সাহাব উদ্দিন, আজগর চৌধুরী, শাহ আলম মেম্বারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়াতুল আরবীয়া এমদাদুল ইসলাম মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা জুবায়ের বাবুনগরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট