1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, জরিমানা ১২ লাখ টাকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাগুলোর বিরুদ্ধে মোট ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ অভিযান শুরু হয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে।অভিযান চলাকালে কাজীপাড়ার সি.বি এম ব্রিকসকে ৩ লাখ টাকা, রশিদর পাড়ার এসএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা,পূর্ব রাউজান কেবিআই ব্রিকসকে ৪ লাখ টাকা এবং ডাবুয়া কলমপতির কেবি এম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।একই সাথে চারটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহিদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন,পরিদর্শক চন্দন বিশ্বাস, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “রাউজানে মোট ৩২টি অবৈধ ইটভাটা রয়েছে, এর মধ্যে ২৬টি বর্তমানে চালু। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।তিনি আরও বলেন, “কৃষি জমি ও পাহাড় টিলা কেটে মাটি সংগ্রহ এবং জ্বালানির জন্য কাঠ ব্যবহারের অভিযোগ থাকায় এসব ইটভাটাকে জরিমানা করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট