1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে ধর্মীয় তিন সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মন্দিরে প্রার্থনা

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও রাউজান হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদ যৌথ উদ্যোগে জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ১২ডিসেম্বর সন্ধ্যায় সুলতানপুর প্রসন্ন সরকারী প্রাইমারী সংলগ্ন শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্টী সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু,পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি সদীপ দে (সজীব),সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী,রাউজান ঐক্য কল্যাণ ফ্রন্ট যুগ্ন আহব্বায়ক ত্রিফল চৌধুরী,রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দাশ প্রমুখ। বক্তারা বলেন জাতীয় স্বার্থে আমরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য করি। এ সময় উপস্থিতরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি,সম্পূর্ন আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।প্রণব চৌধুরী মিঠু পবিত্র বৈদিক শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা হয়। একই সাথে রাউজানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দীর্ঘায়ু কামনা করা হয়।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সম্মোলিতভাবে কাজ করার জন্য আহব্বান জানানো হয়।প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত নকুল চক্রবর্তী।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পল্টু বিশ্বাস,তপন চৌধুরী ( মনু) অরুন বিশ্বাস,অনুপম দাশগুপ্ত,সমীর রায় চৌধুরী,তাপস সেন,শংকর দে,জনি দাশ,কাজল দাশ,নকুল চক্রবর্তী,দুর্জয় চক্রবর্তী,সজীব চক্রবর্তী সহ পরিষদ নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট