1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

আইজি ব্যাজ পদক পেলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ্ আল হারুন

  • প্রকাশিত: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ‘পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ’বা আইজি ব্যাজ পদক পেলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাকে ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ওসি আবদুল্লাহ আল হারুনকে বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। ওসি আবদুল্লাহ আল হারুন বলেন,আমরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছি,পুরস্কার পাওয়ার আশায় নয়। তবে প্রতিটি পুরস্কার মানুষকে ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। তিনি আরও বলেন,রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং তার নির্বাচনী এলাকার মানুষের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করেছি বলেই পুরস্কৃত হয়েছি। এজন্য রাউজান থেকে বার বার নির্বাচিত সাংসদ,রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী,জনপ্রতিনিধি, রাউজানের সকল সাংবাদিক ও সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।ভবিষ্যতে জনগণের প্রতি আরও দ্রুত সেবা প্রদানের দৃঢ়তার প্রত্যয় ব্যক্ত করেন। আবদুল্লাহ্ আল হারুন ২০২০ সালের ১৭ আগস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাউজান থানায় যোগদান করেন।যোগদানের পর থেকে তিনি সন্ত্রাস দমন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখেন। রাউজান থানায় যোগদানের আগে আবদুল্লাহ্ আল হারুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট