1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ সকালে অমিতাভ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ত্রিদ্বীপ কুমার বড়ুয়া তপু।শিক্ষক বিপুল বড়ুয়ার সঞ্চালনায় কোরআন, গীতা,ও ত্রিপিটক পাঠ করেন বিদ্যালয় এর শিক্ষার্থীরা। স্বাগত ভাষণ প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিল্পী বৃন্দ।বিদায়ী শিক্ষকরা হলেন প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন, শিক্ষক সিদুল ধর ও শিক্ষক সাধনা প্রভা বড়ুয়া। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি ডাক্তার উত্তম কুমার বড়ুয়া পিএইচডি। এতে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া, প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক অভিভাবক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, প্রাক্তন ছাত্রী শিক্ষিকা উর্মি বড়ুয়া, অভিভাবক সদস্য অলকেশ বড়য়া তপু, সদস্য বাবু কুমার বড়ুয়া, সদস্য প্রবীর ধর, সদস্য উজ্জল মুৎসুদ্দি ও যুবলীগ নেতা নির্মল বড়ুয়া বাবু।শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক উজ্জ্বল দেবনাথ, শিক্ষক স্বরূপ কুমার দাস,শিক্ষক আলী হায়দার। বিদায়ী শিক্ষকদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন ও সাধনা প্রভা বড়ুয়া।পরে একে একে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মানপত্র, সম্মাননা স্মারক, ও উপহার সামগ্রী শিক্ষকদের হাতে তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট