1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

আমিরাত বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে শিবলী সভাপতি, জনি সম্পাদক

  • প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২
  • ৪১৯ বার পড়া হয়েছে
  1. সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সময় টেলিভিশনের প্রতিনিধি শিবলী আল সাদিককে সভাপতি ও সমকাল প্রতিনিধি কামরুল হাসান জনিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
    কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র সহ সভাপতি এনটিভি প্রতিনিধি মানুনুর রশীদ, সহ সভাপতি বাংলাভিশন প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক দিনকাল প্রতিনিধি মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক বাংলা এক্সপ্রেস বার্তা সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক কক্সবাজার আলো প্রতিনিধি মুহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক সিপ্লাস প্রতিনিধি ইসতিয়াক আসিফ, দপ্তর সম্পাদক ঢাকা পোস্ট প্রতিনিধি মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশন প্রতিনিধি রফিক উল্ল্যাহ ও নির্বাহী সদস্য নিউজ২৪ প্রতিনিধি আবদুল আলীম সাইফুল। নব নির্বাচিত সভাপতি শিবলী আল সাদিক আমিরাত থেকে জানান, গত শনিবার (২১ মে ) শারজার একটি হোটেলে সাধারণ সভার মাধ্যমে সংগঠনের পুরোনো কমিটি বিলুপ্ত ও ভোটা ভোটির মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এর আগে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি সিরাজুল হক। সভা পরিচালনা করেন সদ্য বিদয়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম। সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মোহাম্মদ শাহাজান, সামশুর রহমান সোহেল, সামশুল আলম। পরে নির্বাচিত নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা আরব আমিরাত প্রেসক্লাব প্রবাসীদের মুখপাত্র হয়ে আগামীতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তারা প্রবাসীদের সুখ দুঃখের পাশে থেকে কাজ করার জন্য বিগত দিনের মত প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে বাংলাদেশ প্রেসক্লাব অনন্য ভূমিকা পালন করেছে। সাংবাদিকতার আধুনিকতার মানদণ্ডে বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা অনেকদূর এগিয়ে গেছে।তারা বলেন সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা আখ্যায়িত করার মানসকিতা নিয়ে প্রেসক্লাবের সকল সদস্য সংবাদ পরিবেশের উপর মনোনিবেশ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট