1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

ইটভাটায় যাচ্ছে বনের কাঠ, নীরব প্রশাসন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলার ইটভাটাগুলোতে শীত মৌসুম শুরু হওয়ার আগেই বনের কাঠ পোড়ানোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে কোনো কোনো ভাটায় ইট তৈরির কাজও শুরু হয়েছে। জানা গেছে, উপজেলার ৩০টি ইটভাটার মধ্যে প্রায় ২০টিতেই জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে বনের কাঠ।সরেজমিনে দেখা গেছে, উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল, রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান কাজীপাড়া ও রশিদরপাড়া এলাকার ইটভাটাগুলোতে স্তুপ করে রাখা হচ্ছে বিপুল পরিমাণ কাঠ।অনুসন্ধানে জানা যায়, প্রতিদিন রাউজান উপজেলার সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়নের চারা গাছ কেটে চাঁদের গাড়ি ও জিপযোগে ইটভাটায় পাচার করছে একটি বনদস্যু সিন্ডিকেট। শুধু রাউজান নয়, পার্শ্ববর্তী ফটিকছড়ি, হাটহাজারী ও পার্বত্য কাউখালি এলাকা থেকেও কাঠ এনে ইটভাটায় বিক্রি করা হচ্ছে।দেখা গেছে, রাউজানের শহীদ জাফর সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, গহিরা–হেয়াকোঁ সড়ক, হাফেজ বজলুল রহমান সড়ক ও চট্টগ্রাম–রাঙামাটি সড়ক দিয়ে প্রতিদিন কাঠবাহী গাড়ি যাতায়াত করছে। ঘাটে ঘাটে দিতে হচ্ছে চাঁদা। প্রশাসন ও বনবিভাগের সামনে দিয়েই এসব কাঠবাহী গাড়ি চলাচল করলেও তারা নীরব ভূমিকা পালন করছে। ফলে দ্রুত উজাড় হয়ে যাচ্ছে রাউজানের বনাঞ্চল।স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাউজানের পাহাড় ও বন ঘেঁষে গড়ে উঠা ইটভাটাগুলোর ওপর প্রশাসনের কোনো প্রভাব নেই। পরিবেশ আইন অমান্য করে অবাধে চলছে ভাটার প্রস্তুতি।গত বছর ২০২৪ সালে পরিবেশ অধিদপ্তর মেলুয়া এলাকায় অভিযান চালিয়ে চারটি ইটভাটা গুড়িয়ে দিয়েছিল। কিন্তু কয়েক মাস পরই ওই ভাটাগুলোর মধ্যে ‘বিবিসি’ নামের একটি ইটভাটা ডাবুয়া রাবার বাগান ঘেঁষে ১২০ ফুট উঁচু বাংলা চিমনি স্থাপন করে পুনরায় চালু করেছে। এবারও ভাটাটিতে বনের কাঠ স্তুপ করে জ্বালানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।‘বিবিসি’ ইটভাটার ম্যানেজার শাহাবুদ্দিন জানান, মালিক সৈয়দ হোসেন কোম্পানি। তিনি বলেন, “এ ভাটায় কয়লার পরিবর্তে জ্বালানো হবে বন থেকে সংগ্রহ করা কাঠ। একসঙ্গে নয় লাখ করে ইট পোড়ানো হবে। গত বছর আট রাউন্ডে প্রায় ৬৩ লাখ ইট বিক্রি করা হয়েছিল।”উপজেলার প্রায় ৩০টি ইটভাটার মধ্যে ২০টিরই নেই কোনো বৈধ লাইসেন্স বা পরিবেশ ছাড়পত্র। ফলে পরিবেশ দূষণ আশঙ্কাজনকভাবে বাড়ছে।রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন,“ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযোগ পেলে অভিযান পরিচালনা করা হবে। পরিবেশবিধি অমান্য করে কেউ বনের কাঠ পোড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট