1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

উত্তর গুজরা জাগৃতি সংঘের বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

ধর্ম চর্চার পথ ও উদ্দেশ্য উন্মুক্ত, উদার ও সর্বজনীন। ধর্ম মানুষকে নিয়ম চারিতার মাধ্যমে সুন্দর জীবন এবং চলার পথের নির্দেশনা দেয়, যার মাধ্যমে মানুষ অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি এবং পাপাচার থেকে বিরত ও সত্যের পথে চলার অবলম্বন খুঁজে পায়। ধর্ম মানুষের মাঝে মূল্যবোধ এবং মনুষ্যত্ব জাগ্রত করে আর বিজয়া আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সংকীর্ণতা, স্বার্থপরতা, অসাধুতা ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সকল শুভশক্তির মিলন হোক বিজয়ার মূলমন্ত্র। গত ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় রাউজানস্থ উত্তর গুজরা সেনবাড়ি রাধামাধব দুর্গা মন্দির প্রাঙ্গণে জাগৃতি সংঘের সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে বিজয়া পুনর্মিলনী, আলোচনা সভা ও সংগীতাঞ্জলি অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক ইউপি সদস্য বাবুল সেনের সভাপতিত্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক যীশু সেন এর সঞ্চালনায় চণ্ডী পাঠ করেন লায়ন কৈলাশ বিহারী সেন। আশীর্বাদ ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক রটন্তী চক্রবর্তী। অতিথি শিল্পী হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া হতে আগত জনপ্রিয় কণ্ঠ শিল্পী ভজন ক্ষ্যাপা। স্বাগত বক্তব্য রাখেন সেনবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাস বিহারী সেন (সিকু), সমন্বয়ক পংকজ সেন, অর্থ সম্পাদক প্রকৌশলী সুমন সেন, রাজন সেন, রাজু সেন, সুজিত সেন, রূপন সেন প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও কুষ্টিয়া হতে আগত বাউল শিল্পী ভজন ক্ষ্যাপা, শিল্পী অপর্ণা দেবনাথ, শিল্পী সুমন সেন, চুমকী সেন, বৃষ্টি সেন, রিয়া সেন, উমা সেন, নৃত্য পরিবেশন করেন জ্যোতি সেন। অতিথি শিল্পী ভজন ক্ষ্যাপাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণ করেন বৃষ্টি সেন, রিয়া সেন (বড়), তৃষা সেন, রূম্পা দে, রিয়া সেন (ছোট), জয়ন্তী সেন পূজা, ধ্রুব সেন, শান্তু সেন, অয়ন দে, ত্রিবেণী সেন, অর্জিতা সেন ও সৃজিত মজুমদার। সঙ্গীত অনুষ্ঠানে যন্ত্রে সহযোগিতা করেন কীবোডে-বিশ্বজিৎ সিংহ, অক্টোপ্যাডে-শিমুল আচার্য্য, তবলায়-রাজু দাশ, বেইজ গীটারে-রুবেল দাশ, বাংলার ঢোল-শিবু দাস ও বাঁশীতে-আকাশ দে। অনুষ্ঠানে প্রচুর দর্শকের সমাগম হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট