1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

ওমানে নব নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত নাজমুলের ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ:চট্টগ্রাম সমিতি ওমান।

  • প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

ওমান থেকে সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর দাবী জানিয়েছে চট্টগ্রাম সমিতি ওমান। আজ (১৬-নভেম্বর)ওমানে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুলের ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন সংগঠনের নেতারা।বৈঠকে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওমান সফরে জোর দাবী জানানো হয়। এ ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

এসময় রাষ্ট্রদূতের কাছে প্রবাসীদের পাসপোর্ট নবায়নে নানা সমস্যার কথা তুলে ধরেন সমিতির নেতৃবৃন্দ অনেক প্রবাসী এক্সচেঞ্জের মাধ্যমে পাসপোর্ট জমা করে ছয় মাসেও পাচ্ছেন না যার কারণে ভিসা নবায়নে প্রতিমাসে জরিমানা দিতে হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার টাকা।সেইসাথে করোনা কালীন সময়ে এক্সচেঞ্জ হাউজ কর্তৃক পাসপোর্ট সেবার বিপরীতে স্কুলের নামে সংগৃহীত বকেয়া টাকা অবিলম্বে স্কুলকে ফেরত দেওয়ার দাবী জানান নেতারা।

এদিকে,কোনো এক্সচেঞ্জের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করতে দিয়ে ৬ মাস অতিক্রম হয়েছে এমন কেউ থাকলে লিখিত অভিযোগ দিতে বলেছেন রাষ্ট্রদূত।এক্ষেত্রে উক্ত এক্সচেঞ্জের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বৈঠকে আসন্ন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নির্বাচনে সকলের অংশগ্রহণে নিরপক্ষ নির্বাচনের দাবী জানানো হয়। এক্ষেত্রে ওমানের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন করে কার্যকরী কমিটি গঠনের দাবী জানান তারা। রাষ্ট্রদূত তাদের যৌক্তিক প্রস্তাবগুলো খুব গুরুত্ব সহকারে শুনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার মৌসুমী রহমান, পাসপোর্ট অফিসার রওশনারা পলি,দূতালয় প্রধান থ্রয়িং মারমা।চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম,এস এম জসিম উদ্দিন,প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি ও তাপস কুমার বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট