1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাউজানে হরতাল বিরোধী বিশাল মোটরসাইকেল শোডাউন

  • প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবরোধ ও চট্টগ্রামে হরতাল বিরোধী বিশাল মোটরসাইকেল শোডাউন করে রাজপথ দখলে রেখেছে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৫ নভেম্বর) সকালে রাউজান পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল শোউডান করেছেন। এসময় তিনি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ গ্রহণ নিশ্চিত করেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি (শোউডান) ৯নং ওয়ার্ড চারাবতল এলাকা থেকে শুরু করে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক হয়ে সর্ত্তারঘাট এলাকায় পর্যন্ত প্রদক্ষিণ করেন। রাউজান পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ আর বিএনপি-জামায়াতকে দেখতে চায় না। বিএনপি-জামায়াত মানেই জ্বালাও-পোড়াও, ভাঙচুর, মানুষ হত্যা ও দেশের সম্পদ লুটপাটকারী দল। তাই দেশের মানুষ বিএনপি- জামায়াতকে বয়কট করেছে। আমরাও এবি এম ফজলে করিম চৌধুরী এমপির শান্তির রাউজান থেকে শান্তির শোভাযাত্রার মাধ্যমে বিএনপি-জামায়াতকে বয়কট করলাম। এই শান্তির রাউজানে বিএনপি- জামায়াত সন্ত্রাসী দলের কোন স্থান নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট