1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কাপ্তাই সড়কে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন সহ ৪ জন আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন আহত হয়েছে।২১ মে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের নোয়াপাড়া আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সওদাগর পাড়া গ্রামের জাহাঙ্গীর মেম্বারের পুরাতন বাড়ির আব্দুর শুক্কুর সওদাগর (৫০ ), তার স্ত্রী রুজি আকতার (৪০) মেয়ে রুমা আকতার (১৯)।
এই দুর্ঘটনায় আহত সিএনজি অটোরিকশা চালক আমির হোসেনের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার আদিলপুর গ্রামে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান,গত কয়েকদিন পূর্বে আব্দুল শুক্কুরের কন্যা রুমা আকতার বাড়িতে চা বানানোর সময় শরীরে গরম পানি পড়ে পুড়ে যায়। ক্ষতস্থানে নিয়মিত ড্রেসিং করার জন্য কন্যাকে নিয়ে সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম থ-১৩-০৭৪৫) করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে আসার সময় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের নোয়াপাড়া আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সামনে একটি ইটবাহী ট্রাকের ( ফেনী-ড-১১-০২২৪) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে চালকসহ সিএনজি অটোরিকশার তিনযাত্রী আহত হয়। এ সময় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। উরকিরচর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য জানান, আহত চারজনের মধ্যে আব্দুল শুক্কুরের স্ত্রী রুজি আকতারের অবস্থা আশংকাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনোয়ারুল হক মাসুদ বলেন পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট