1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

কৃষকের ধান কাটা অনুষ্ঠানে ফসলের মাঠে:ফজলে করিম চৌধুরী এমপি।

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৬৩ বার পড়া হয়েছে

রাউজানে কৃষকের ঘরে ঘরে চলছে আমন ধান কাটার উৎসব। মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধান কাটার ধুম। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত গ্রাম বাংলার প্রান্তিক কৃষক- কৃষাণিরা। আমন ধানের ফলন ভাল হওয়ায় কৃষক- কৃষাণিরা খুশি। তবে অনেক কৃষক আছেন বর্তমান বৈশ্বিক সংকটে অর্থ কষ্টে জীবনযাপন করছেন। তারা শ্রমিক দিতে না পেরে সোনালী ফসল ঘরে তুলতে পারছেনা। এমন কৃষকের পাশে দাঁড়িয়েছেন রাউজান উপজেলা ও পৌরসভা কৃষক লীগ। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নিদের্শনায় কৃষক-কৃষাণির মুখে হাসি ফোটাতে ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তারা। শুক্রবার (২৫ নভেম্বর) রাউজান পৌর ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় ধান কাটার উৎসবের আয়োজন করেন কৃষক লীগ। ধান কাটার এ উৎসব উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি কৃষক বেশে মাথায় গামছা মুড়িয়ে কাঁচি হাতে মাঠে নামেন। সাংসদের সাথে ধান কাঁটা উৎসবে এক যোগে মাঠে নামে কৃষক লীগের দুই শতাধিক নেতাকর্মী। সাংসদসহ দলীয় নেতারা দীর্ঘক্ষণ ধান কাটতে দেখা যায়। ধানা কাটা উৎসবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,চট্টগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম সাজ্জাদ, কৃষি অফিসার ইমরান হোসাইন,উপজেলা কৃষক লীগের সভাপতি কাউন্সিলর আলমগীর আলী,সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, রাউজান পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী,সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক এরশাদ,কৃষক লীগ নেতা লক্ষীকান্ত চৌধুরী,সহ কৃষক লীগের নেতৃবৃন্দরা। কৃষক লীগের মহতী এই সহযোগিতা পেয়ে অনেক আনন্দিত কৃষক জাহাঈীর আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট