1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী

গাউছিয়া কমিটি দুবাই আল কোজ শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও কাউন্সিল ,

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই আল কোজ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও সংগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ সেপ্টেম্বর ) দুবাই আল কোজের একটি হলে এই মাহফিল অনুষ্ঠিত হয়।আলহাজ্ব শফিউল আলম এর সভাপতিত্বে মোহাম্মদ হানিফ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএই শাখার সাধারণ সম্পাদক কাজী ওমর গনি। প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলানা ফজলুল কবির চৌধুরী। পবিত্র মিলাদুন্নবী (সা:) এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল গফুর নোমানী, হাজী মোহাম্মদ ইয়াকুব, মাওলানা মোবারক, কাজী মোহাম্মদ আলী, আতাউর রহমান, মোঃ মহিউদ্দিন, আলহাজ্ব আব্দুল জব্বার, জাহাঙ্গীর আলম,সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মোঃ রাসেল মিয়া চৌধুরী, আব্দুস শুক্কুর, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ খোকন, মোহাম্মদ সাহেব, কাজী মোহাম্মদ আরিফ সহ অনেকে। মাহফিলে বক্তারা বলেন,আল্লাহ ও রাসুলের নির্দেশমতো চলতে পারলে দুনিয়া ও আখেরাতে শান্তি। তাই ব্যক্তি জীবনে রাসূল (সাঃ) এর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান । আলোচনা শেষে মোহাম্মদ হানিফ শিকদারকে সভাপতি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট দুবাই গাউছিয়া কমিটি বাংলাদেশ আল কোজ শাখা গঠন করা হয়। অনুষ্ঠানে মিলাদ কিয়াম শেষে মোনাজাতে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট