1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়কে ঝরল ৫ প্রাণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের বোয়ালখালীর রাইখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে পটিয়াগামী দ্রুতগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে দুজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, অটোরিকশাটিতে চালকসহ ছয়জন যাত্রী ছিলেন। বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালী উপজেলার একটি দরবারে এসেছিল। সকালে বাসটি বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসের চালককে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট