1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

চিকদাইর ইউনিয়ন আ.লীগ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা-শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

রাউজানের চিকদাইরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠন ও চিকদাইর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে প্রভাত ফেরির মাধ্যমে ভাষা শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা। পরে ভাষা শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান-১ কাজী মো: মাসুদ রানা’র সঞ্চালনায় এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: হানিফ মেম্বার, সহ সভাপতি রতন কর, ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মো: আকতার হোসেন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো: জাহেদুল আলম, আওয়ামী লীগ নেতা মো: সালাহ্ উদ্দীন, আবছার খান, রোকন ফারুকী, কামরুল হাসান বারেক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো: মফিজুর রহমান, ইউপি সদস্য যথাক্রমে মো: লোকমান, মো: নেজাম উদ্দীন, জাগির হোসেন, প্রদীপ দাশ, মো: সালাহ্ উদ্দীন, মো: আনোয়ার মিয়া। ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জয়দেব (রাহুল), মো: মিরাজ, মো: ফারুক, মো: সাকিব, মো: বেলাল, মো: আজগর, মো: তানভীর, মো: আলাউদ্দীন, মো: আকিব, মো: মহিউদ্দীন, রবিন দাশ, কাজল দে, বিপু দে, মো: মাসুদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট