1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

চুয়েটে “MXene-based Advanced Nanomaterials” শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে“প্লাস্টিকের দ্বারা অপূরণীয় দূষণ কমাতে টেকসই সক্ষমতা তৈরি”(Writing High Impact Journal Papers and Research on MXene-based Advanced Nanomaterials) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ই নভেম্বর (রবিবার)সকাল ১১ টায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন মালেয়শিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিনগুইশড প্রফেসর ড. সাইদুর রহমান।এতে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন,“একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজই হলো গবেষণা ও নতুন জ্ঞানের সৃষ্টি করা। বিভিন্ন গবেষণা সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামুখী করা সম্ভব। দ৪র্থ শিল্পবিপ্লবের বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ^বিদ্যালয়গুলোতে গবেষণার কোনো বিকল্প নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৩ এ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এশিয়ায় ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ায় ৯২তম অবস্থান অর্জন করে নিয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আনন্দের,একইসাথে আশাব্যঞ্জক খবর। বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী রাখার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট