1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বপ্রথম নির্মিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে “পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা জুন (শনিবার) ২২ সন্ধ্যা ইনকিউবেটরের কনফারেন্স কক্ষে উক্ত কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন.এম. জিয়াউল আলম, পিএএ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আইসিটি বিভাগের সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, এনডিসি। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিরিক্ত ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউটবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তফা কামাল। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (উপসচিব) জনাব সৈয়দ জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের উপসচিব জনাব রায়হানা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এন.এম. জিয়াউল আলম, পিএএ বলেন, “ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা। বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতে অন্তত পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের স্বপ্নের প্রকল্প চুয়েটের এই শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর। ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সাথে দূরত্ব গোছাতেই এই ইনকিউবেটর প্রতিষ্ঠা করা হয়েছে। চুয়েটের প্রাকৃতিক সৌন্দর্য এবং এর আশেপাশে বেশকিছু পর্যটন এলাকা থাকায় বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই দুটো কোম্পানি এই ইনকিউবেটরে স্পেস বরাদ্দ নেওয়ার জন্য যোগাযোগ করেছে। আমরা প্রত্যাশা রাখবো শীঘ্রই দেশ-বিদেশের বিভিন্ন প্রযুক্তি কোম্পানিগুলো এখানে বিনিয়োগে আগ্রহী হবেন।”


উক্ত প্রশিক্ষণ কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি অধিদপ্তর, ডিজিটাল নিরাপত্তা এজেন্সিসহ আওতাধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, প্রকল্প পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। দুই ধাপে চলমাল এ কর্মশালা চলবে আগামি ৫ই জুন ২০২২ খ্রি. রবিবার পর্যন্ত। এছাড়া দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ চলবে আগামি ১০-১২ই জুন ২০২২ খ্রি.।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট