1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

জাতিসংঘ দিবস উপলক্ষ্যে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার গুনীজন সম্মাননা স্মারক প্রদান

  • প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে

৭৭ তম জাতিসংঘ দিবস উপলক্ষ্যে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৮ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় নগরীর জামাখানস্থ চট্টগ্রাম সিনিয়রস ক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। অন্যান্য অতিথিদের মধ্যে চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, চবি প্রফেসর ড.মোঃ কামাল উদ্দিন, প্রধান বক্তা, ঢাকা ইউনেস্কো ক্লাবের মহাপরিচালক মাহবুব উদ্দিন চৌধুরী ও মোঃ আলাউদ্দিন রনি, চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন রনি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সব সময় ক্লাবের কার্যক্রমে পাশে থেকে সহায়তার কথা ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি জনাব তসলিম উদ্দিন আহমেদ, শ্রী নীল রতন দাশ গুপ্ত, অর্থ সম্পাদক লায়ন শেখ মোঃ সামিদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে সংস্থার পক্ষ থেকে গুনীজন সম্মাননা স্মারক প্রদান পর্বে শিক্ষকতায় অবদানের জন্য চবি উপাচার্য প্রফেসর ড.শিরীণ আকতার, সমাজ সেবা ও ক্রীড়াঙ্গনের জন্য সাবেক মেয়র ও ক্লাবের প্রধান উপদেষ্টা আ.জ.ম. নাছির উদ্দীন, সম্পাদকীয় ও সাংবাদিকতায় দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম. এ. মালেক, আন্তর্জাতিক সম্পর্কের জন্য প্রফেসর ড.মোঃ কামাল উদ্দিন, চিকিৎসা সেবায় ডা. সেলিম আক্তার চৌধুরী এবং সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য শিল্পী আব্দুল মান্নান রানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলা বাংলাদেশ ইউনেস্কো ফর কমিশন (বিএনসিইউ) এর অনুমোদিত বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের অন্তর্ভুক্ত একটি সংগঠন। ক্লাবটি ১৯৮৭ সালে গঠন করা হয়। ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর হতে নিরলসভাবে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও গণযোগাযোগর ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
সম্মাননা স্মারক প্রদান পর্ব শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট