1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

জাতীয় যুব দিবসে রাউজানে আলোচনা সভা,ক্রেস্ট ও ঋণ বিতরণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৯০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুুব দিবস পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, যুব উদ্যোক্তদের ঋণ ও ক্রেস্ট প্রদান।১ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে।ভার্চুয়ালি যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন।বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান।এ সময় উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধানগণ,জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ যুব সংগঠক,যুব সংগঠন, যুবকর্মীসহ আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ৩৩ জনকে ১৬ লক্ষ ৬০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট