1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট এর আওতায় দারিদ্র্য বিমোচনে ছাগল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৬ বার পড়া হয়েছে

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এর ব্যবস্থাপনায় ‘খামার বাড়ি’ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল বিতরণ কর্মসুচির অংশ হিসাবে রাউজানে হত দরিদ্র মানুষদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ২৮ফেব্রুয়ারী সোমবার বিকালে রাউজান পৌরসভার কার্যালয়ের সামনে দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এসয়ম তিনি বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট দারিদ্র্য বিমোচনে অনন্য অবদান রাখছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূরীকরণ, আত্মবিশ্বাস তৈরি, দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণে এবং দেশের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে এ ট্রাস্ট। এভাবে যদি প্রত্যেকটি ত্বরিকত ও সমাজিক সংগঠন দারিদ্র বিমোচনের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে এ দেশে দরিদ্র অসহায় মানুষ আর থাকবে না। এ ট্রাস্টের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি পৌরসভার পক্ষ থেকে সৈয়দ হাসান মওলা মাইজভান্ডারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন রাউজান পৌর কাউন্সিলর জানে আলম জনি, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক সাদিকুজ্জামান সফি,তরিকুল ইসলাম,মামুন মিয়া, আনিসউল খান বাবার, তাঁজ উদ্দিন খান সোলাইমান, কাজী আসলাম উদ্দিন,জাহাঈীর আলম মাষ্টার, মাওলানা ফরিদুল আলম, যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন পিবলু, নাছির উদ্দিন, তানভীর হাসান চৌধুরী, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, শাহাদাত হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট