1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

ঢাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা দিলেন:ফারাজ করিম

  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত একজন ব্যবসায়ীকে নগদ ৫ লক্ষ টাকা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী। জানা যায়, ১৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে ঢাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়৷ এতে মোহাম্মদ রফিকুল ইসলাম রোকন নামে একজন ব্যবসায়ীর নিউ সুপার মার্কেটের ৩য় তলার “নোঙ্গর” নামে ২৯০ নং দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তার ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন গণমাধ্যমে তার কর্মচারীকে নিজের রক্ত বিক্রি করে বেতন দিবেন বলে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। তা দেখে এই মানুষটিকে সহযোগিতা করার জন্য সনাক্ত করার বিষয়ে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দেন ফারাজ করিম চৌধুরী।এরই প্রেক্ষিতে আজ শনিবার সন্ধায় ঢাকার খিলগাঁওয়ের নন্দীপাড়ায় সেই ব্যবসায়ীর নিজ বাসায় গিয়ে নগদ ৫ লক্ষ টাকা প্রদান করেন তিনি। এসময় তার দোকানের চাকরি হারানো সেই কর্মচারীকেও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন ফারাজ করিম চৌধুরী।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাপক আকারে প্রায় ২ কোটি টাকা সহযোগিতা করে দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছেন মানবিক এই তরুণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট