1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

ঢাকা সোনারগাঁও হোটেলের সাবেক কর্মকর্তা সুবল মজুমদারের মৃত্যু:বিভিন্ন মহলের শোক

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

ঢাকা সোনারগাঁও হোটেলের সাবেক কর্মকর্তা রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ ও ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের উপদেষ্টা সুবল মজুমদার (৭৪) পরলোক গমন করছেন। গতকাল ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। সমাজ সেবক সুবল মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ ও ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ নেতৃবৃন্দরা। এক শোক বার্তায় জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে ও উদয়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরী,সাধারণ সম্পাদক দিপলু দে দিপু, সমাজ সেবক নেপাল কৃষ্ণ শীল, কাজল বোস, চন্দন শীল, সমীর শীল, অশোক পালিত, বিজন চৌধুরী, বিমল শীল, পরিতোষ মালাকার, স্বপন সেন, কাঞ্চন সেন, দিবাকর বোস, সনজিত মজুমদার, নিউটন চৌধুরী, অমিত সেন সহ নেতৃবৃন্দরা বলেন, প্রয়াত সুবল মজুমদার সমাজের একজন সর্জন সমাজ সেবক ছিলেন। লোভ লালসা কোন সময় স্পর্শ করতে পারে নাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিবেদিত প্রাণ পুরুষ হিসাবে কাজ করেছেন। এ সর্জন ব্যক্তির অকাল মৃত্যু দেশ ও সমাজের অপূরনীয় ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দরা প্রয়াতে বিদেহী আত্মা শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অপরদিকে প্রয়াত সুবল মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান সাংবাদিক প্রদীপ শীল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট