1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

দক্ষিণ হিংগলায় আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলনে ড. মুহাম্মদ জসীম উদ্দিন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহা-এ-ইয়াজদাহুম ও মহান ১০ই মাঘ গাউসুল আজম শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক) এর ১২০তম বার্ষিক ওরশ শরীফ এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক) এর ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে ১১তম আজিমুশশান বার্ষিক মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া জামে মসজিদ মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (ক) ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জসীম উদ্দিন।উদ্বোধক ছিলেন ভিস্তা টেকনোলজিস এন্ড প্রোপার্টিস লিমিটেড চট্টগ্রামের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবদুল্লাহ হোসাইন (মিটু)। সাবেক ইউপি সদস্য মুহাম্মদ সোলাইমান মেম্বারের সভাপতিত্বে ও রাকিবুল ইসলাম সজীবের সঞ্চালনায় আলোচক ছিলেন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, হযরতুলহাজ্ব আল্লামা সেকান্দর হোসাইন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম মাইজভান্ডারী, হযরত মাওলানা আবু তৈয়্যব আনচারী, মাওলানা আব্দুল হামিদ খসরু আলকাদেরী, হাফেজ মাওলানা কাজী মঈনুল হক আলকাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন আলকাদেরী, মাওলানা খোরশেদুল আলম আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আবু বক্কর,হেলাল উদ্দিন, সমন্বয়কারী মাওলানা মহিম উদ্দিন, কাজী আসলাম, সাদিকুজ্জামান শফি, মাস্টার তৈয়ব, সংগঠনের সভাপতি শাহেদ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার সওদাগর, মো.নাসির উদ্দিন,শংকর দে,নুরুল আলম, নুরুল আলম চৌধুরী, সেলিম উদ্দিন, কোরবান আলী প্রমুখ। বক্তারা বলেন, মাইজভান্ডার দরবার শরীফ দেশের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা, সমাজে শান্তি–সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মিলাদ ও কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট