1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

নামাজি শিক্ষার্থীদের সাইকেল দিচ্ছেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

শিশু কিশোর স্কুল শিক্ষার্থীদের জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে রাউজানের মেয়র জমির উদ্দিন পারভেজ বিশেষ উপহার দেয়ার ঘোষনা দিয়েছেন। যারা ৪১ দিন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে তাদের তিনি একটি করে সাইকেল দেবেন। মেয়রের এই ঘোষনায় রাউজান পৌর এলাকার অনেক শিক্ষার্থী মসজিদের সময়মত জামাতে যাচ্ছে নামাজ আদায় করতে। ইতিমধ্যে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে ১২ শিক্ষার্থী ৪১ দিন মসজিদের গিয়ে নামাজ আদায় করে মেয়রের কাছ থেকে সাইকেল উপহার পেয়েছে। একই সাথে তারা নগদ অর্থও পেয়েছে লেখাপড়ার উপকরণ কিনতে। গতকাল ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সাইকেল বিতরণ অনুষ্ঠানে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন রাউজানের এম.পি মহোদয়ের নির্দেশনায় তিনি এই কর্মসূচি হাতে নিয়েছেন। সাইকেল বিতরণ কালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, বায়তুল সুলতান জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নুরুল আলমসহ স্থানীয় বিশিষ্টজনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট